ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

পূর্ণ বেতন ও ঈদ বোনাসের দাবিতে টঙ্গীর তিলারগাতি এলাকার ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট ও ইভেন্স গ্রুপের ৩টি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

বুধবার (২০ মে) সকাল থেকে বিক্ষোভ জানিয়ে পথে নামেন তারা।

বেলাল মিয়া ও শাহীদা আক্তার নামে দুই পোশাককর্মী জানান, এই করোনা পরিস্থিতিতেও কারখানা কর্তৃপক্ষ মূল বেতনের ৬০ শতাংশেরও কম বেতন দিয়েছে। শুধু তাই নয়, তারা বিজিএমইএ’র নির্দেশ মতো বোনাস না দিয়ে ২৫ শতাংশ দিতে চাচ্ছে। মঙ্গলবারও কারখানার জিএম’র সঙ্গে বৈঠকে তাদের বেসিকের ৫০ শতাংশ বোনাস ও ৭ দিনের হাজিরার টাকা দাবির কথা জানানো হয় বলে জানায় তারা। অথচ বুধবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা কারখানার প্রধান ফটকে তালা মারা দেখতে পান। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে গাজীপুর মহানগর (টঙ্গী জোন) পুলিশের সহকারি কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, টঙ্গীর তিলারগাতি এলাকার ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক পূর্ণ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এদিকে পূর্ণ ঈদ বোনাসের দাবিতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকার ইন্টার ফ্যাব ম্যানুফ্যাকচারিং লিমিটেড, টঙ্গীর লস্করচালা এলাকার আবেদীন ফ্যাশন ও বিসিকের আটারকল এলাকার প্রিমিয়ার ওয়াশিং কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০১:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০