ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

করোনা প্রতিরোধের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে যাবেন টেড্রোস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেছেন, বৈশ্বিক করোনা মহামারীর প্রতিরোধের লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়ে যাবেন।

এর আগে সংস্থাটিতে মার্কিন তহবিল স্থায়ীভাবে বন্ধ ও সদস্যপদ থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামারী নিয়ে একটি প্রস্তাবে পূর্ণ সমর্থন দিতে যুক্তরাষ্ট্র ফের অস্বীকার করার পর সংস্থাটির নেয়ার ভূমিকার পক্ষে সাফাই গেয়েছেন ডা. টেড্রোস।-খবর রয়্টার্সের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪টি সদস্য দেশের সঙ্গে মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকের পর তিনি বলেন, যে কারো চেয়ে আমরা বেশি জবাবদিহিতা চাচ্ছি। মহামারীর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপে আমরাই কৌশলগত নেতৃত্ব দিয়ে যাব।

সর্বসম্মতিতে পাশ হওয়া প্রস্তাবে ওয়াশিংটন অনুমোদন দিলেও মহামারীতে সংস্থাটির পদক্ষেপ পর্যালোচনার আহ্বান জানিয়েছে। এছাড়া প্রজনন স্বাস্থ্য অধিকার ও প্যানেন্ট বিধিতে দরিদ্র দেশগুলোকে ছাড় দেয়ার অনুমতি দেয়ার ভাষার বিষয়েও আপত্তি জানিয়েছে।

এদিকে আগামী এক মাসের মধ্যে কোনো উন্নতি করতে না পারলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংস্থাটির প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ৩০ দিনের মধ্যে কোনো বাস্তব উন্নতি না হলে সদস্যপদও পুনর্বিবেচনা করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়(ডব্লিউএইচও) মার্কিন তহবিল স্থগিত রাখার ঘোষণা দেন ট্রাম্প। তখন নতুন করোনাভাইরাস মহামারী নিয়ে সংস্থাটির বিরুদ্ধে চীনের বিভ্রান্তিকর তথ্যকে প্রচারেরও অভিযোগ করেন তিনি।

যদিও ডব্লিউএইচও সেই অভিযোগ অস্বীকার করেছে। চীন বলছে, তারা স্বচ্ছ ও উন্মুক্ত।

টুইটারে সর্বশেষ পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুসকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আগামী ৩০ দিনের মধ্যে সংস্থাটি যদি বড় ধরনের বাস্তবভিত্তিক উন্নতি না করতে পারে, তবে আমি তাদেরকে দেয়া যুক্তরাষ্ট্রের যে তহবিল সাময়িকভাবে স্থগিত করেছি, সেটা স্থায়ী করে ফেলব এবং ডব্লিউএইচও’র সদস্যপদও পুনর্বিবেচনা করবো।

এর আগে ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই দুঃখজনক কাজ করেছে। শিগগিরই সংস্থাটিকে দেয়া তহবিল নিয়ে একটি সিদ্ধান্ত নেবেন।

চিঠিতে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য মার্কিন তহবিল অনুমোদনের একমাত্র উপায় হচ্ছে চীন থেকে স্বাধীন হওয়া। ট্রেড্রোসের সঙ্গে তার প্রশাসন সংস্কার আলোচনাও শুরু করেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়াও চীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন ট্রাম্প। যার মধ্যে রয়েছে, মানুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণের প্রমাণ চীন আটকে দিতে চেয়েছে। এটাকে জরুরি অবস্থা ঘোষণা না দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চাপ দিয়েছে। উপাত্ত ও নমুনা শেয়ার করতে এবং এটির বিজ্ঞানী ও স্থাপনাগুলো থেকে তথ্য দিতে অস্বীকার করেছে।

এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোলরক্ষক হওয়ার স্বপ্ন থেকে ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার কেইন

করোনা প্রতিরোধের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে যাবেন টেড্রোস

আপডেট সময় ১১:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০