ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইবোলার ওষুধেই বাজিমাত, করোনামুক্ত ১৪ বছরের কিশোর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত কিশোরের জীবন নিয়ে শঙ্কায় পড়েছিলেন তার মা। এরই মধ্যে ইবোলার ওষুধ রেমডেসিভির ব্যবহারের ব্যবস্থাপত্র দেন চিকিৎসকরা। এতে করে কিশোরের মা আরো চিন্তায় পড়ে যান। জানা গেছে, ১৪ বছরের ছেলে জ্যাকব করোনাভাইরাসের লক্ষণ নিয়ে কষ্টে ভুগতে থাকলে অ্যাম্বুল্যান্স ডাকেন তার মা ড্যানি টায়েল।

২৪ ঘণ্টার ব্যবধানে তারা দু’জনেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি হন। সাধারণ চিকিৎসায় তাদের অবস্থার উন্নতি হচ্ছিল না। এরই মধ্যে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, কিশোরকে রেমডেসিভির দেবেন। গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটালের চিকিৎসকরা তাকে শেষ পর্যন্ত রেমডেসিভির দেন। ইবোলা ভাইরাসের এই ওষুধ তার শরীরে কাজ করে।

ওষুধটি করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের ব্যাপারে মানুষে পরীক্ষা অব্যাহত আছে। কিন্তু এখনই সেটি চূড়ান্ত হয়নি। কিশোরের মা ড্যানি টায়েল বলেন, আমার ছেলের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। সে কারণে ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকি। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা রেমডেসিভির ব্যবহার করেছে।

তিনি আরো বলেন, যখন ছেলেকে একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলো, তখন মনে হয়েছিল, এবার মনে হয় ছেলেকে হারাতে হবে। কিন্তু ১২-১৩ ঘণ্টা পর যখন রেমডেসিভির ব্যবহারের ব্যাপারে চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ করল, তখন কিছুটা ভরসা পেলাম।

যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, রেমডেসিভির ব্যবহারের চারদিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তবে হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির বিপজ্জনক। যুক্তরাজ্যেও রেমডেসিভির নিয়ে গবেষণা চলছে।

সূত্র : দ্য ডেইলি মেইল।

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

ইবোলার ওষুধেই বাজিমাত, করোনামুক্ত ১৪ বছরের কিশোর

আপডেট সময় ০৫:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০