ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় আম্পান: দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আকাশ জাতীয় ডেস্ক: 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে সভা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

রোববার (১৭ মে) বিকেল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনসহ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সব সদস্যসহ, সরকারি বেসরকারি সব বিভাগের প্রধানগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সব স্কুল-কলেজ-মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করার নির্দেশনা এবং পাশাপাশি করোনার সতর্কতায় স্বাস্থ্যবিধি মানার জন্য প্রতি সাইক্লোন শেল্টারের অনুকূলে বর্তমানে দুটি করা হবে।

সভায় জানানো হয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটির ২৫ ফাস্ট এইড, সার্চ অ্যান্ড রেইসকিউ টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি ও ভলান্টিয়াররা প্রস্তুত রয়েছে।

এছাড়াও জেলা প্রশাসনের কন্ট্রোলরুম খোলা হয়েছে ০৪৪১৬৫০১০।

এদিকে বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি নিয়ে আসতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

ঘূর্ণিঝড় আম্পান: দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আপডেট সময় ১১:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০