ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশের পরিবর্তনে মুগ্ধ আমি: ফাফ ডু প্লেসিস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ দলের পারফরম্যান্সের উন্নতি বেশ মুগ্ধ করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে। প্রোটিয়া এই ব্যাটসম্যান মনে করেন বাংলাদেশ দল আগের চেয়ে এখন বেশ পরিণত একটি দল। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বেশ শক্তিশালী দল টাইগাররা।

বুধবার (মে ১৪) রাতে তামিম ইকবালের আমন্ত্রণে ফেসবুক লাইভে এসে এ কথা জানিয়েছেন ডু প্লেসিস। এসময়ে প্রোটিয়া ব্যাটসম্যান বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের প্রশংসা করেন। মূলত আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ দলের মধ্যকার পার্থক্য কোথায় তামিমের এমন প্রশ্নেই ডুপ্লেসিস এমন কথা বলেন।

ডু প্লেসিস বলেন, ‘আগে বাংলাদেশ দুই-একজন ক্রিকেটারের পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিততো, এখন আর সেটা হয় না দলগত পারফরম্যান্স দেখা যায়। স্পিন ডিপার্টমেন্টটা ভালো ছিলো সব সময়। সাকিব আল হাসানের মতো স্পিনার রয়েছে। এখনো বেশ ভালো স্পিনার রয়েছে দলে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের ফাস্ট বোলাররা বেশ ভালো করছে এখন। এই উপমাহাদেশর দল হিসেবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন বড় চ্যালেঞ্জ বিদেশের মাটিতে ভালো করা।’

ব্যাটসম্যানদের নিয়ে তিনি বলেন, ‘ব্যাটসম্যানরাও ভালো করছে এখন। কারণ অনেক আন্তর্জাতিক বোলারদের মুখোমুখি হচ্ছে ব্যাটসম্যানরা। দেশের বাইরে ব্যাটসম্যানরা বেশ ভালো করছে, বিদেশের মাটিতে ব্যাটসম্যানরা প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি করছে, গত বিশ্বকাপের কথাই বলি। আমি বাংলাদেশর কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করিনি। আমি আশা করেছিলাম বাংলাদেশ ভালো করবে কিন্তু এতো ভালো করবে এটা আশা করিনি। একটা ম্যাচ খুবই ভালো খেলেছে আর বাকি গুলোতে অ্যাভারেজে ভালো খেলেছে। পুরো টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো করেছে। এটা আমাকে বেশ মুগ্ধ করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

বাংলাদেশের পরিবর্তনে মুগ্ধ আমি: ফাফ ডু প্লেসিস

আপডেট সময় ০৯:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০