ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচারপতিকে মনে রাখতে হবে আ.লীগ ঠুনকো দল নয়: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাইকারি হারে কথা বলছেন। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যুব মহিলালীগ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, আপনি যাদের খুশি করার জন্য এসব কথা বলছেন তারা আপনার বন্ধু নয়, শত্রু। তাদের চিহ্নিত করুন। বঙ্গন্ধুর নেতৃত্বেই আমরা দেশ স্বাধীন করেছি।

আমু বলেন, প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ ঠুনকো দল নয়। কোনো সামরিক জান্তার পকেট থেকে এ দলের সৃষ্টি হয়নি। মন্ত্রী বলেন, শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা নড়েচড়ে বসে। নতুনভাবে পানি ঘোলা করার চেষ্টা করে। পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন।

তিনি প্রধান বিচারপতির ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের অসঙ্গতিপূর্ণ কথাগুলো প্রত্যাহার করার আহ্বান জানান। একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মানুষের বিবেকে কুঠারাঘাত করেছে। মহিলা সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি করায় দেশের নারী সমাজ আজ ক্ষুব্ধ।

প্রধান বিচারপতির সংসদ নিয়ে পর্যবেক্ষণ বিএনপি-জামায়াতকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার ও যুব মহিলালীগের সহ-সভাপতি জাকিয়া হোসেন মল্লিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচারপতিকে মনে রাখতে হবে আ.লীগ ঠুনকো দল নয়: আমু

আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭