ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত

তিন মাসের বাড়ি-দোকান ভাড়া মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট

আকাশ জাতীয় ডেস্ক: 

তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ভাড়াটিয়া পরিষদ।

বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট পালন করে সংগঠনটি।

এসময় বক্তারা বলেন, বিশ্বে করোনার মহামারি অবস্থা চলছে। বাংলাদেশের ভাড়াটিয়ারা এক দুর্বিষহ জীবনযাপন করছে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ট্যাক্স আদায় বন্ধ। অথচ বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানি করছেন। বাড়ি ছেড়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। যা অমানবিক, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার সামিল।

ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী এবং ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেট মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রাম মেয়র নাসির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান এমনকি দেশের খ্যাতিমান বিভিন্ন ব্যক্তি বাড়িওয়ালাদের ভাড়া না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার জানান, করোনার কারণে লকডাউন হওয়ায় তারা কোনো কাজকর্ম করতে পারছে না। রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে শ্রমিকরা কাজ করতেন তাদের মধ্যে আর্টশিল্প, গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, সাংবাদিকসহ নানা পেশায় কর্মজীবী মানুষ তারা কর্মহীন হয়ে পড়েছে।

এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্যে এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি করছি।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মো. সোলায়মান নোমান, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

তিন মাসের বাড়ি-দোকান ভাড়া মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট

আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০