ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

‘করোনা মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেছেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

বুধবার (১৩ মে) রাজধানীর মিরপুরের অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা পরিচালনার জন্য মিরপুর মডেল থানার কাছে ৩০০ ব্যাগ খাদ্য বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় মিরপুর মডেল থানার অপারেশন্স অফিসার দুলাল হোসেন উপস্থিত ছিলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া এ রোগের শনাক্তকরণ সুবিধা সারাদেশে সম্প্রসারিত করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে নতুন করোনা শনাক্তকরণ ল্যাবরেটরি ও নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধ করে ঘরে অবস্থান করতে হবে। সরকার আয়-রোজগারহীন নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে।

শিল্প প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা অনুসরণ করে নিজ নিজ কর্তব্য পালনের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

পরে শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মিরপুর মডেল থানার অপারেশন্স অফিসারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ৩০০টি ব্যাগ হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

‘করোনা মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে’

আপডেট সময় ০৬:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০