ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

সরকারের ঘোষণার অপেক্ষায় বাস মালিকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

গণপরিবহনসহ দূরপাল্লার বাস চালানোর অপেক্ষায় রয়েছেন বাস মালিকরা। সরকারের নির্দেশনা পেলেই সচল হবে বন্ধ হওয়া গণপরিবহনের চাকা। ঈদুল ফিতরের আগে সীমিত পরিসরে বাস চালানোর ঘোষণা আসতে পারে বলেই সূত্রের খবর।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। কিছুদিন ধরে সরকারও শিথিলতার পথে হাঁটছে। সীমিত পরিসরে গার্মেন্টস ও দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে।

তারপর থেকেই আলোচনা চলছে, কবে সচল হচ্ছে পরিবহন খাত। সূত্র জানায়, ঈদুল ফিতরের আগে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাস মালিক সাদ বাংলানিউজকে বলেন, আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। তারা অনুমতি দিলে বাস চালাবো।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, আমরা বাস চালানোর অপেক্ষায় রয়েছি। সরকার সিদ্ধান্ত দিলেই বাস চলবে।

তিনি আরো বলেন, কবে থেকে বাস চলবে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সরকারের বিষয়, অনুমতি দিলেই কেবল গণপরিবহন চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি

সরকারের ঘোষণার অপেক্ষায় বাস মালিকরা

আপডেট সময় ১১:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০