ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন

কোভিড-১৯ মোকাবেলায় সফল জেসিন্ডার সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন এ ক্ষেত্রে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউজিল্যান্ড। জেসিন্ডা আরডার্ন সরকারের নেয়া পদক্ষেপের কারণে সহজেই করোনার বিপর্যয় থেকে উতরে গেছে দেশটির জনগণ।

নিউজিল্যান্ডে সোমবার নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন। তাদের মধ্যে আবার ৯০ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে এ রোগে আর কেউ মারা যায়নি। খবর বিবিসির।

হাসপাতালে থাকা দুজন করোনা রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে ফিরেছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ সপ্তাহে চলাফেরায় আরোপ করা কড়াকড়ি শিথিল করতে যাচ্ছেন। দোকানপাট, সিনেমা হল, খেলার মাঠ ও ব্যায়ামাগারগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সব জায়গায় বজায় রাখা হবে সামাজিক দূরত্ব।

১৮ মে থেকে স্কুলে স্বাভাবিক সময়ের মতো করে ক্লাস নেয়া শুরু হবে। ২১ মে পর্যন্ত বন্ধ থাকবে রেস্তোরাঁগুলো।

নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়াও অনেকটা সফলভাবেই করোনাভাইরাস প্রতিরোধের পথে রয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা চিহ্নিতকরণে মোবাইল অ্যাপ ব্যাপক কাজে দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড একেবারেই নাগরিকদের সচেতনতায় ভর করে করোনামুক্তির পথে হাঁটছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

কোভিড-১৯ মোকাবেলায় সফল জেসিন্ডার সরকার

আপডেট সময় ০৫:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০