ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোভিড-১৯ মোকাবেলায় সফল জেসিন্ডার সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন এ ক্ষেত্রে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউজিল্যান্ড। জেসিন্ডা আরডার্ন সরকারের নেয়া পদক্ষেপের কারণে সহজেই করোনার বিপর্যয় থেকে উতরে গেছে দেশটির জনগণ।

নিউজিল্যান্ডে সোমবার নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন। তাদের মধ্যে আবার ৯০ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে এ রোগে আর কেউ মারা যায়নি। খবর বিবিসির।

হাসপাতালে থাকা দুজন করোনা রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে ফিরেছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ সপ্তাহে চলাফেরায় আরোপ করা কড়াকড়ি শিথিল করতে যাচ্ছেন। দোকানপাট, সিনেমা হল, খেলার মাঠ ও ব্যায়ামাগারগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সব জায়গায় বজায় রাখা হবে সামাজিক দূরত্ব।

১৮ মে থেকে স্কুলে স্বাভাবিক সময়ের মতো করে ক্লাস নেয়া শুরু হবে। ২১ মে পর্যন্ত বন্ধ থাকবে রেস্তোরাঁগুলো।

নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়াও অনেকটা সফলভাবেই করোনাভাইরাস প্রতিরোধের পথে রয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা চিহ্নিতকরণে মোবাইল অ্যাপ ব্যাপক কাজে দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড একেবারেই নাগরিকদের সচেতনতায় ভর করে করোনামুক্তির পথে হাঁটছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোভিড-১৯ মোকাবেলায় সফল জেসিন্ডার সরকার

আপডেট সময় ০৫:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০