ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে বসানো হলো ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’

নিউইয়র্কে ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা মহামারি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় সন্তুষ্ট নন অনেকে। এ নিয়ে চলছে বেশ আলোচন-সামালোচনা। তবে এরই মধ্যে দেশটিতে বসানো হলো ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’।

আসলে এটি একটি বিলবোর্ড। যার নাম ‘ট্রাম্প ডেথ ক্লক’। যা নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি ভবনের ছাদে বসানো হয়েছে। এটি বানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি।

ঐ বিলবোর্ডে করোনা ভাইরাসে মৃত মানুষের সংখ্যা লেখা হয়েছে। তবে এই সংখ্যাটা হলো মার্কিন প্রেসিডেন্ট সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় করোনা ভাইরাসে কতজন মারা গেছেন, তার সংখ্যা।

সোমবার পর্যন্ত ঐ বিলবোর্ডে মৃতের সংখ্যা ৪৮ হাজারের বেশি লেখা হয়েছে। এটি আবার সময়ে সময়ে আপডেট করা হচ্ছে।

এদিকে মূলত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। যা বিশ্বের অন্য সব দেশের চেয়ে বেশি।

‘ট্রাম্প মৃত্যুঘড়ি’ বসানোর ব্যাখ্যায় জারেকি জানান, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃত্যুর হার ৬০ শতাংশ প্রতিরোধ করা যেতে পারত। যদি ট্রাম্প প্রশাসন সামাজিক দূরত্ব বজায় ও স্কুল বন্ধ রাখার কার্যক্রম এক সপ্তাহ আগে দিত। ১৬ মার্চের পরিবর্তে ৯ মার্চ বাধ্যতামূলক লকডাউন দিলে মৃত্যু হার অনেক কম হতো। এ ধারণা থেকেই ঘড়িটি তৈরি করা হয়েছে।

জারাকি তার পোস্টে লিখেছেন, ‘ইতোমধ্যে অনেক জীবন অকারণে হারিয়ে গেছে। আমরা এই সঙ্কটে আরো দায়িত্ববোধ সম্পন্ন নেতৃত্ব চাইছি।’ সূত্র: এনডিটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে বসানো হলো ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’

আপডেট সময় ০৪:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০