ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শোয়েবের দ্রুততম বলের রেকর্ডও ভাঙা সম্ভব: শ্রীশান্থ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ডেলিভারি করার রেকর্ড পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার (প্রতি ঘণ্টায় ১০০.২৩ মাইল) গতিতে বল করে এ কীর্তি গড়েন তিনি। রেকর্ডটি এখনও দখলে রয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।

তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে দুই পেসার শোয়েবের সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করেন ভারতের পেসার এস শ্রীশান্থ। আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির দায়ে দীর্ঘ অর্ধযুগ জাতীয় দলে ব্রাত্য তিনি।

বিতর্কিত এ ভারতীয় পেসার বলেন, শোয়েবের সেই রেকর্ড ভেঙে দিতে পারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। টিম ইন্ডিয়ার উমেশ যাদবও সেই কৃতিত্ব দেখাতে পারে। পাক তারকার রেকর্ড ভেঙে দেয়ার মতো গতি আছে তার।

শোয়েবের রেকর্ডের কাছাকাছি গিয়েছেন অনেকে। তবে তাকে টপকাতে পারেননি কেউ। অজি গতিতারকা স্টার্ক, ব্রেট লি, শন টেইট, ডেল স্টেইনরা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতি তুলেই থেমে গেছেন।

শ্রীশান্থ বলেন, আমি শোয়েবের পাঁড় ভক্ত। আমার সঙ্গে দেখা হলেই উনি আমাকে বলেছেন, গতির সঙ্গে কখনও আপোস করো না। নিজের সর্বোচ্চ গতিতে বল কর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামুনুর রশীদের টাঙ্গাইলের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়

শোয়েবের দ্রুততম বলের রেকর্ডও ভাঙা সম্ভব: শ্রীশান্থ

আপডেট সময় ০৯:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০