ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আরও একটি মাইলফলকের সামনে বাংলাদেশের ক্রিকেট

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দেশের মাটিতে সমীহ জাগানো দল বাংলাদেশ। ওয়ানডের পাশাপাশি সবশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে বড় দৈর্ঘ্যের ক্রিকেটেও নিজেদের শক্তি জানান দিয়েছে। এবার ঘরের মাটিতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই সিরিজে মুশফিক বাহিনীর সামনে সুযোগ র‌্যাংকিংয়ের আটে ওঠার।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ যদি ২-০ তে সিরিজ জেতে তবে অস্ট্রেলিয়া ৯২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে নেমে যাবে। অপরদিকে বাংলাদেশ ৮১ পয়েন্ট নিয়ে অষ্টমে উঠে আসবে। বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ জেতে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৯৪ এবং তারা নেমে যাবে পঞ্চমে। সেক্ষেত্রে বাংলাদেশ ৭৯ পয়েন্ট নিয়ে উঠে আসবে অষ্টমে।

দুই ম্যাচের সিরিজটি ড্র হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯৭ এবং অবস্থান হবে পঞ্চম। আর ৭৪ পয়েন্ট নিয়ে এ ক্ষেত্রেও অষ্টমে উঠে আসার সুযোগ থাকছে টাইগারদের।

সিরিজটি অস্ট্রেলিয়া ১-০ তে জিততে পারলে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানেই থাকতে পারবে অজিরা। আর চলমান সিরিজে ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালে ৬৬ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে উঠে আসবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও একটি মাইলফলকের সামনে বাংলাদেশের ক্রিকেট

আপডেট সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭