ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অস্ট্রেলিয়ায় আটকেপড়া বাংলাদেশিরা ফিরেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় অস্ট্রেলিয়ায় আটকেপড়া ১৫৭ বাংলাদেশি মেলবোর্ন থেকে দেশে ফিরেছেন।

কলম্বোয় একটি বিরতি শেষে শুক্রবার দিনগত রাত ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর ইউএনবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যানবেরায় বাংলাদেশের হাইকমিশন ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সহায়তায় এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) এবং মেল্টন ট্র্যাভেল সেন্টারের (যে প্রতিষ্ঠানকে যাত্রীদের মধ্যে সমন্বয়, তহবিল সংগ্রহ ও টিকিটের কাজ পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছিল) সক্রিয় সহযোগিতায় ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনা সহজ হয়েছে।

প্রাথমিকভাবে নিজেদের ওয়েবসাইটের ‘প্রয়োজনীয় মূল্যায়ন’ টেমপ্লেটে হাইকমিশন অস্ট্রেলিয়ায় ৩৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির অনুরোধ পেয়েছে, যারা বাংলাদেশে ফিরে আসতে ইচ্ছুক।

দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে সিডনি থেকে ঢাকার উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের নীতিগত অনুমোদনের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে এই অনির্ধারিত বিশেষ বিমানের ব্যবস্থা করে হাইকমিশন।

পরে আটকেপড়া বাংলাদেশিদের কাছ থেকে চাহিদা কমে আসার ফলে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে মেলবোর্ন থেকে এই ফ্লাইট পরিচালনা করতে বাধ্য হয় হাইকমিশন।

সব যাত্রীকে বিমানে ওঠার আগে করোনাভাইরাসের ছাড়পত্র সাথে রাখতে বলা হয়, যা বিমান ছাড়ার আগে তিন দিনের মধ্যে জারি করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় আটকেপড়া বাংলাদেশিরা ফিরেছেন

আপডেট সময় ০১:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০