ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

মুশফিকের ‘হৃদয়ের কাছের স্মারক’ নিলামে উঠছে শনিবার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। যে ব্যাটটি তিনি নিলামে বিক্রি করবেন সেই ব্যাট দিয়ে তিনি ২০১৩ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। আগামীকাল (শনিবার) রাত দশটায় ‘স্পোর্টস ফর লাইফ’ এর ফেসবুক পেইজে নিলাম করা হবে ব্যাটটির।

ব্যাটটি নিলামে ওঠার আগে ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি সেই ২০১৩ সালের শ্রীলংকা সফর-এর পর থেকেই তুলে রেখেছিলাম। ইতিহাসের সাক্ষী ব্যাটটি সত্যিই খুব স্পেশাল, আমার হৃদয়ের খুব কাছের স্মারক। আমার জন্য অন্য ধরণের এক অনুপ্রেরণা ও সাহস-এর উৎস এই ব্যাটটি। মনে হলো ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির এই ব্যাট হাতেই আমি আবার দাঁড়াতে পারি দেশের জন্য করোনার বিরুদ্ধে বিপর্যস্ত মানুষের পাশে। তাইতো ব্যাটটি নিলামে তুলছি।’

তিনি আরো লিখেছেন, ‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে। নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দিব ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

মুশফিকের ‘হৃদয়ের কাছের স্মারক’ নিলামে উঠছে শনিবার

আপডেট সময় ১০:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০