ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুর করোনা ‘পজিটিভ’, বাবা-মায়ের ‘নেগেটিভ’

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলায় সাত বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটি তার মা-বাবা সঙ্গে থাকলেও তাঁদের কারও এই ভাইরাস শনাক্ত হয়নি। বৃহস্পতিবার রাতে শিশুটির করোনা শনাক্ত হয়। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটিকে আক্কেলপুর উপজেলার গোপনীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। বয়স কম হওয়ায় তার বাবাও তার সঙ্গে থাকছেন।

জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায় শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শিশুটির মা- বাবা ঢাকার একটা তৈরি পোশাক কারখানার কর্মী। পরিবারটি ঢাকাতে থাকত। দিন পনেরো আগে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। ফলে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। শিশুটি ও তার মা-বাবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহষ্পতিবার রাতে আসা প্রতিবেদনে শুধু শিশুটির করোনা ‌’পজিটিভ’ এসেছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুটির মা-বাবার নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে। তাই আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। শিশুটির বয়স কম। এটি বিবেচনায় তার সঙ্গে বাবাকেও গোপনীনাথপুরের ওই আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরিবারটির বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। লকডাউনে থাকা বাড়িগুলোতে পর্যাপ্ত খাবার ব্যবস্থাও করা হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ৬৩টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। সবগুলোরই ‌’নেগেটিভ’ ফল এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুর করোনা ‘পজিটিভ’, বাবা-মায়ের ‘নেগেটিভ’

আপডেট সময় ১০:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০