ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসক্রিম খেলে কি করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে?

আকাশ নিউজ ডেস্ক: 

অনেকেরই মনে প্রশ্ন জেগেছে আইসক্রিম কিংবা ঠান্ডা কোনও খাবার খেলে কি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ে? এ নিয়ে তর্ক-বিতর্কের অন্ত নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বৃহস্পতিবার সেই প্রশ্নেরই উত্তর দিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা আইসক্রিম থেকে করোনা সংক্রমণের আদৌ কোনও সত্যতা নেই। আইসক্রিম খেলে করোনা হতে পারে বৈজ্ঞানিকভাবে তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই নিশ্চিতভাবে এ বিষয়ে কিছুই বলা যাবে না।

এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দাবি করে বর্তমানে করোনা সংক্রমণের কারণ নিয়ে বেশ কিছু গুজব ছড়াচ্ছে। যেগুলোর কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। সেই পরিচিত ধারণাগুলো এদিন খারিজ করে দেয় হু।

১. হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে করোনা রোগী সুস্থ হয়ে যেতে পারেন, এসব গুজব রটেছে। শুধু তাই নয় বহু মানুষ হাইড্রোক্সিক্লোরোকুইন কেনার জন্য ওষুধের দোকানে ভিড়ও জমিয়েছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, হাইড্রোক্সিক্লোরোকুইন যে রোগ সারাতে পারে এখনও তার বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

২. গোলমরিচ দিয়ে খাবার খেলে করোনা সংক্রমণ রোধ করা যেতে পারে, একথা কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, পতঙ্গের মাধ্যমে কোনওভাবে করোনা ভাইরাস ছড়াতে পারে না।

৪. ফাইভ জি মোবাইল নেটওয়ার্ডের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে এমনও গুজবও নাকি রটেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই রটনা খারিজ করে দিয়েছে।

৫. বেশি আর্দ্রতা থাকা জায়গায় করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি, এমন কোনও প্রমাণ নেই।

৬. নিউমোনিয়ার ভ্যাকসিনের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ রোখা যায় না।

৭. মদ্যপান করলে করোনা সংক্রমণ রোখা যায়, তারও কোনও বৈজ্ঞানিক সত্যতা নেই।

৮. ঠান্ডায় করোনা ভাইরাস মরে যায় এই পরিচিত ধারণাও সম্পূর্ণ ভিত্তিহীন।

৯. গরম পানিতে গোছল করলে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা এড়ানো যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিচিত ধারণা খারিজ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইসক্রিম খেলে কি করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে?

আপডেট সময় ১১:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০