ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউন তুলে নেওয়ার দাবিতে আমেরিকায় সশস্ত্র বিক্ষোভ (ভিডিও)

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই অদৃশ শক্তি হচ্ছে করোনাভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটির প্রায় ১১ লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৬৪ হাজার মানুষের।

প্রাণঘাতী এই করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে টানা লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে গোটা আমেরিকা। তবে এই টানা অচলাবস্থা আর মেনে নিতে পারছে না দেশটির মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা। লকডাউন তুলে নিতে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে রাজধানী ল্যান্সিংয়ে বৃহস্পতিবার কয়েকশ’ জনগণ সশস্ত্র বিক্ষোভ করেছে।

বিক্ষোভে অনেককে মাস্ক ছাড়া বের হতে দেখা যায়। অনেককে দেখা যায় বুকে বন্দুক জড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে।

বিক্ষোভকারীদের কেউ কেউ রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। চিৎকার করে বলতে থাকেন- “আমাদের প্রবেশ করতে দিন।” অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কমসংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন।

এমন পরিস্থিতিতে সার্জেন্টদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটর ডায়ানা পোলজেনস্কি। টুইটে লিখেছেন, “আমার ওপর নিয়ে, মানুষজন বন্দুক নিয়ে আমাদের দিকে তেড়ে আসছিল। আজ থেকে এখন আমি আর আমাদের অস্ত্রধারী সার্জেন্টদের প্রশংসা করতে পারব না।”

যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। লকডাউন বিরোধী এসব বিক্ষোভকারী মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী।

করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: এনবিসি নিউজ, দ্য গার্ডিয়ান

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লকডাউন তুলে নেওয়ার দাবিতে আমেরিকায় সশস্ত্র বিক্ষোভ (ভিডিও)

আপডেট সময় ১০:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০