ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কানাডার নতুন করোনা কিট আবিষ্কার, ১ ঘণ্টায় ফল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডা গুয়েল্ফের ‘প্রিসিশন বায়োমনিটরিং’কোম্পানি নতুন করোনা টেস্টের কিট উদ্ভাবন করেছে। তাদের দাবি, মাত্র এক ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার ফলাফল দেয়ার ক্ষমতা সম্পন্ন নতুন কিটটি ল্যাবের মতোই ফলাফল দেবে। এছাড়া এ টেস্টিং কিটটি সহজে বহনযোগ্য।

এর আগে অটোয়ার স্পার্টার্ন বায়োসায়েন্সের উদ্ভাবিত দ্রুত পরীক্ষার কিটকে অনুমোদন দেয় দেশটির স্বাস্থ বিভাগ। ওই কিটটি বর্তমানে ফেডারেল সরকার ব্যবহার শুরু করেছে।

কিট উদ্ভাবনকারী প্রিসিশন বায়োমনিটরিং কোম্পনি জানিয়েছে, ফেডারেল সরকার তাদের উৎপাদিত সব টেস্টিং কিট কিনে নিতে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে লেটার অব ইনটেন্ট পাঠানো হয়েছে। কোম্পানিটি হেলথ কানাডার অনুমোদন পেলেই ব্যাপক হারে কিট উৎপাদন শুরু করবে। দেশের উত্তরাঞ্চলীয় জনগোষ্ঠীর জন্য এই টেস্টিং কিট ব্যবহৃত হবে বলেও কোম্পানিটি জানায়।

কোম্পনিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এ কিটটি এক ধরনের ‘ব্রিফকেস ল্যাবরেটরি’। ব্যাটারি চালিত কয়েক পাউন্ডের এই ডিভাইসটি ব্রিফকেসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায়। এর মাধ্যমে করোনাভাইরাসের টেস্ট করা যায়। ৬০ মিনিটের মধ্যেই টেস্টের ফলাফল পাওয়া যায় এই কিটে।

কোম্পানিটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, গত চার বছর ধরে কৃষি খামার এবং প্রাণীদেহে বিভিন্ন ভাইরাসের সংক্রমন চিহ্নিতকরণ নিয়ে কাজ করছে কোম্পানিটি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তারা কোভিড-১৯ এর কিটের ব্যাপারে আগ্রহী হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কানাডার নতুন করোনা কিট আবিষ্কার, ১ ঘণ্টায় ফল

আপডেট সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০