ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোর লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে লকডাউন কার্যকর শুরু হবে। লকডাউনের ফলে জেলার বাইরে জনসাধারণের যেমন বাইরে যেতে পারবে না তেমনি অন্য জেলা থেকে এই জেলায় কেউ প্রবেশ করতে পারবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দিয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসক শাহরিয়াজ।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধকল্পে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো।

এছাড়া জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে নাটোরে প্রবেশ বা অন্য জেলায় যাওয়া যাবেনা। তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে। জনস্বার্থে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে জারিকৃত সব আদেশ বহাল থাকবে।

এদিকে, দেশে করোনা সংক্রমণের ৫১তম দিন পর্যন্ত নাটোর করোনা মুক্ত থাকলেও গত মঙ্গলবার একদিনে আটজন এবং বুধবার আরও একজনসহ নয় জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

নাটোর লকডাউন

আপডেট সময় ০৪:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০