ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেমসের গানে শাকিব,পাওলি দাম; ইউটিউবে ১ কোটি শ্রোতা!

অাকাশ বিনোদন ডেস্ক:

‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে/ বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে’। এই গানের প্রেমে অন্ধ হয়ে শ্রোতারা সকাল-দুপুর-রাতে শুধু শুনছেন। না হলে মাত্র চার মাস হয়েছে ‘সত্তা’ ছবিটি মুক্তি পেয়েছে, এর মধ্যে ইউটিউবে মুক্তি দেওয়া গানটি এরই মধ্যে পেরিয়ে গেছে এক কোটি ভিউ! আজ পর্যন্ত এই গান শোনা হয়েছে ১ কোটি ১ লাখের বেশি বার।

গানটি গেয়েছেন জেমস। সুর করেছেন বাপ্পা মজুমদার। আর লিখেছেন সোহানী হোসেন। পশ্চিম বাংলার অভিনেত্রী পাওলি দাম ও ঢাকাই ছবির নায়ক শাকিব খানকে দেখা যায় এই গানে।
পাওলি অভিনীত কোনো ছবির এটাই প্রথম গান, যা ইউটিউবে এক কোটির বেশি বার দেখা হয়েছে। খবরটি নিশ্চিত করে ‘সত্তা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘পাওলির সঙ্গে কথা হয়েছে। তিনি খুব উচ্ছ্বসিত। আর আমাদের লক্ষ্য ছিল একটা ভালো গান পরিবেশন করার। এক কোটির বেশি বার দেখা হয়েছে গানটা। তার মানে, মানুষ গানটা পছন্দ করেছে, এটা সেই প্রমাণ। আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি।’
তিনি জানান, এটা ‘সত্তা’র দলের জন্য অনেক বড় পাওয়া। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘সত্তা’। মুক্তি পায় এ বছরের ৭ এপ্রিল। আর গানটি মুক্তি দেওয়া হয় এর আট দিন আগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেমসের গানে শাকিব,পাওলি দাম; ইউটিউবে ১ কোটি শ্রোতা!

আপডেট সময় ০৮:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭