ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রীপুরে মা ও তিন সন্তানকে হত্যার ঘটনার মূল হোতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে আলোচিত মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশন।

রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশনের পরিদর্শক হাফিজুর রহমান। গ্রেফতার হওয়া পারভেজ (২০) আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পারভেজ ছাড়াও ওই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।

পরিদর্শক হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতো রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার স্বর্ণের চেইন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশন পরিদর্শক হাফিজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে মা ও তিন সন্তানকে হত্যার ঘটনার মূল হোতা গ্রেফতার

আপডেট সময় ০৯:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০