ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাস জীবন থেকে কেড়ে নিতে পারে ১৩ বছর!

আকাশ নিউজ ডেস্ক:

চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২৮ লাখ ৫০ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ৭৩ জন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনা রোধে কার্যকর কোনো ওষুধ আবিষ্কার হয়নি।

এদিকে, করোনা নিয়ে নতুন তথ্য জানালো যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দল। করোনার প্রভাব সম্পর্কে গবেষণায় বলা হচ্ছে, প্রাণঘাতী করোনাভাইরাস একজন মানুষের জীবন থেকে ১৩ বছর সময় কেড়ে নিতে পারে।

করোনায় ইতালিতে যারা মারা গেছেন এবং যাদের অবস্থা সঙ্কটাপন্ন তাদের নিয়ে গবেষণা করে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। দেশটির বিগত বছরগুলোতে ব্যক্তিদের স্বাভাবিকভাবে বেঁচে থাকা ও মৃত্যুর উপর গবেষণা করেই এই তথ্য দিয়েছে গবেষণা দলটি।

গবেষক দলটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লাইফ টেবিলের পাশাপাশি যুক্তরাজ্যের একটি বৃহৎ স্বাস্থ্যসেবা ডাটাবেজ, সেল (সিকিউর অ্যানোনিমাইজড ইনফরমেশন লিংকেজ) থেকে ডাটা ব্যবহার করে করোনার বৈশিষ্ট্য নিয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে সে বিষয়ে গবেষণা করে।

গবেষকরা বলেন, করোনার জন্য জীবনের হারানো সময়সীমা ছেলেদের ক্ষেত্রে হতে পারে ১৩ বছর এবং মেয়েদের ১১ বছর। গবেষণায় দেখা যায়-করোনায় মৃত্যুর কারণে মানুষ তার জীবনের ১০ বছর হারিয়েছে।

গবেষণা দলটির নেতৃত্বদানকারী ডা. ডেভিড ম্যাকএলিসার বলেন, গবেষণায় আমরা খুঁজে পেয়েছি যে বছরে জীবন হারানো (ওয়াইএলএল) পুরুষ এবং নারীদের জন্য ১৩ এবং ১১ বছর ছিল। আর সেই বছরের সাথে তুলনা করেই আমরা এই গবেষণাটি করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাভাইরাস জীবন থেকে কেড়ে নিতে পারে ১৩ বছর!

আপডেট সময় ১১:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০