ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটার ও বোর্ডকে রক্ষায় রমিজ রাজার পরামর্শ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের এ সংকট মুহূর্তে ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যা এড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

তিনি বলেন, মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে মানব জীবন স্থবির হয়ে পড়েছে। ক্রিকেট সমর্থকরা এখন খেলা দেখতে পারছেন না। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড অচল হয়ে যাবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় জনপ্রিয় এ ধারাভাষ্যকার আরও বলেন, মাঠে খেলা না থাকলে ক্রিকেটারদের বেতন এবং ক্রিকেট বোর্ড পরিচলানার ব্যয় চালিয়ে যাওয়া কষ্টকর হবে।

পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) অনুরোধ করব যেন অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এই মুহূর্তে ফাঁকা মাঠে সিরিজ আয়োজনের ব্যবস্থা করা হয়।

রমিজ রাজা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে টানা তৃতীয় দিনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ক্রিকেটার ও বোর্ডকে রক্ষায় রমিজ রাজার পরামর্শ

আপডেট সময় ১০:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০