ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা সংক্রমণ মোকাবিলায় ভিপি নুরের ১০ প্রস্তাব

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশে চলামান সংকট মোকাবেলায় দশ দফা প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাবের কথা জানান তিনি।

বিদ্যমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় ডাকসু ভিপির দশ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- ডাক্তারসহ চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের থাকার জন্য হোটেল ও গেস্ট হাউসের ব্যবস্থা করা, জেলা পর্যায়ে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা, প্রয়োজনে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো ব্যবহার উপযোগী করে শিক্ষক-শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করা।

এ ছাড়া লকডাউন নিশ্চিতকরণে সেনাবাহিনীকে যথাযথ ক্ষমতা প্রদানসহ আইনশৃঙ্খলায় নিয়োজিতদের বাধাহীনভাবে কাজ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাসহ সর্বোচ্চ সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, ২ কোটি হতদরিদ্রসহ নিম্নআয়ের মানুষদের তালিকা করে মাসিক ভিত্তিতে অন্তত ৩ মাসের খাদ্য সহায়তার ব্যবস্থা করা।

একই সঙ্গে অসহায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবীদের সরকারি সমন্বয়ে অন্তত ৩ মাসের বেতন নিশ্চিত করা, উপজেলা ও জেলা কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষকদের উৎপাদিত পণ্য সরবরাহ ও বাজারজাত করার ব্যবস্থা গ্রহণ করা।

প্রয়োজনে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করে খাদ্য সহায়তাভুক্ত পরিবারকে প্রদান করা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চালকল ও বাজারের প্রতি বিশেষ নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি অসাধু ব্যবসায়ী, কালোবাজারী ও ত্রাণচোরদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া, গুজব ঠেকাতে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে সাংবাদিক ও গণমাধ্যমকে নির্বিঘ্নে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ‘ত্রাণ সহায়তা’কমিটি গঠন করা, ত্রাণের দাবিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা এবং ত্রাণচুরির সংবাদ প্রকাশ ও প্রতিবাদকারীদের কোনো ধরনের হয়রানি না করা।

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, বর্তমানে করোনাকে যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যুদ্ধে যাওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়া উচিত। সে জায়গায় আমাদের ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমি এই দশ দফা প্রস্তাবনা দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনা সংক্রমণ মোকাবিলায় ভিপি নুরের ১০ প্রস্তাব

আপডেট সময় ০৯:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০