ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: জাহেদ উর রহমান ‘জুলাই মাস আসায় আ.লীগ পাগল হয়ে গেছে’ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে, গণপরিবহন চালু পর্যায়ক্রমে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতায় সাধারণ ছুটিৃ আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি এই সময়েও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনা দিয়েছে সরকার।

তবে পরিস্থিতি বিবেচনায় শিল্প-কারখানা এবং গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১০ দিন ছুটি বাড়িয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। এছাড়া ছুটিকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল, এরপরে ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।

এই সাধারণ ছুটিতে গণপরিবহন ছাড়াও জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৮ মার্চ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে, গণপরিবহন চালু পর্যায়ক্রমে

আপডেট সময় ০৫:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০