ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

৪৬ দিনেও দেশে ইতালির চেয়ে বহুগুণ কম রোগী: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই দেশে আক্রান্ত শুরু হওয়ার ৪৬ দিন হলেও রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স, আমেরিকার চেয়ে বহুগুণ কম।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০’ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে শুরুর ৪৬ দিন পর যখন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, তখন আমাদের দেশে মোট আক্রান্ত তিন হাজার ৭৭২ জন। এছাড়া দেশে দৈনিক আক্রান্ত সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ এর ঘরেই আছে।

তিনি বলেন, চিকিৎসক, নার্সদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্য খাতের যথাসময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ আর একইসঙ্গে দেশের মানুষের সরকারি নির্দেশনাগুলো মেনে আত্ম সচেতনতা বাড়ানোর ফলেই দেশে করোনা এখনও মহাবিপর্যয়ে পৌঁছেনি। দেশের এই বর্তমান চিত্রটি আর কিছুদিন ধরে রাখা গেলেই করোনা মহামারিকে ভালোভাবেই রুখে দেওয়া সম্ভব হবে।

বর্তমানে কোনো ধরনের সমালোচনায় হতাশ না হয়ে করোনার এই দুর্যোগের সময়ে স্বাস্থ্য খাতের সবাইকে জনগণের পাশে থেকে নিরলস কাজ করে যেতে হবে জানিয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত জেলার সিভিল সার্জনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজ করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি এ মুহূর্তে সরকারের প্রতিটি নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্যও অনুরোধ করেন তিনি।

পরে পুষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় খুলল শান্তা লাইফ ইনস্যুরেন্স

৪৬ দিনেও দেশে ইতালির চেয়ে বহুগুণ কম রোগী: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০