ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসীদের মতোই পাকিস্তানের ক্ষতি করেছে ফিক্সাররা: আব্বাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

উইকেটে প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্ক ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস। ক্রিজে নেমেই ব্যাটে ছোটাতেন স্ট্রোকের ফুলঝুরি। ঠিক সেভাবেই ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের একহাত নিলেন তিনি। এবার অবশ্য মুখে।

পাকিস্তান ক্রিকেটে বহুল আলোচিত ঘটনা ২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলা। এরপর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেটা ফিরলেও পুরোপুরি নয়।

এতে ব্যাপক ক্ষতি হয়েছে পাক ক্রিকেটের। তেমনিভাবে ক্ষতি করেছে ম্যাচ গড়াপেটায় যুক্ত ক্রিকেটাররা। পাকিস্তানি খেলোয়াড়দের রন্ধ্রে রন্ধ্রে যেন মিশে রয়েছে ফিক্সিং। যুগে যুগে যা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মেন ইন গ্রিনদের ক্রিকেট।

হালে আমির-আসিফ-বাট, ’৯০ দশকে ইজাজ-মালিকের ফিক্সিং কেলেঙ্কারির অন্যতম উদাহরণ। তাদের আবার কেউ কেউ সদর্পে ফিরেছেন জাতীয় দলে।

সবকিছু আমলে নিয়ে জহির বলছেন, অতীতে ম্যাচ পাতানো ক্রিকেটারদের সঙ্গে সহনশীলন আচরণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এখন অবস্থান পাল্টাচ্ছে। ফিক্সিংকে ফৌজদারি অপরাধের আওতায় নিয়ে আসতে সরকারের কাছে আবেদন করেছে তারা। এর প্রশংসা করতেই হবে।

তিনি মনে করেন, লংকান বাসে হামলার মতো ঘৃণিত অপরাধের জন্য আমাদের দেশের বাইরে খেলতে হয়। দুর্নীতি কেলেঙ্কারিও বছরের পর বছর আমাদের ক্রিকেটের ক্ষতি করেছে। সেটা নেহাতই কম নয়।

ক্রিকেটারদের ক্যারিয়ারে দুর্নীতি সবচেয়ে ক্ষতিকর বলে বিশ্বাস করেন এশিয়ার ব্র্যাডম্যান।

তিনি বলেন, সার্বিক বিচারে ক্ষতিটা পাকিস্তানেরই। আমরা ইতিমধ্যে ভালো কিছু ক্রিকেটার হারিয়েছি। আমার মতে, কাউকে ছাড় দেয়া উচিত নয়। এতে ভুল বার্তা পায় উদীয়মান ও খেলতে থাকা ক্রিকেটাররা। দুর্নীতি একজন ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। এর চেয়ে বড় হাতিয়ার আর নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সন্ত্রাসীদের মতোই পাকিস্তানের ক্ষতি করেছে ফিক্সাররা: আব্বাস

আপডেট সময় ০৫:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০