ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এক শহরের সব বাসিন্দাকে করোনা পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অদৃশ্য শত্রুর প্রকোপে ঘায়েল বিশ্বের ক্ষমতাধর দেশটি। এবার করোনাভাইরাস নিয়ে গবেষণার অংশ হিসেবে একটি শহরের সব বাসিন্দাকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার থেকে উত্তর ক্যালিফোর্নিয়ার বলিনাস শহরের বাসিন্দাদের ওপর শুরু হয়েছে এই পরীক্ষা। ম্যারিনের একটি সমৃদ্ধশালী সমুদ্র তীরবর্তী শহর হল বলিনাস। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সান ফ্রান্সিসকোর সঙ্গে মিলে শহরের মোট ১৬৮০ জন নাগরিকের করোনা পরীক্ষার জন্য ফান্ড তৈরি করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রের এই শহরে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। তবে এখানে এমন অনেক বাসিন্দা রয়েছেন, যাদের বয়স ৬০ এর বেশি। আর এই বয়স্ক ব্যক্তিদেরই ভাইরাসে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। আপাতত জানা গিয়েছে, গবেষকরা গ্রাম ও শহর উভয় অঞ্চলে এই রোগের প্রকোপ পরীক্ষা করবেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫১৪ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৩৮৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

এক শহরের সব বাসিন্দাকে করোনা পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০