ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণের সঙ্গে সবজিও দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় সরকারি ত্রাণের সঙ্গে বিভিন্ন রকম মৌসুমি সবজি বিতরণ করছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চলমান করোনা সংকটে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের নগদ টাকায় সবজি কেনার সামর্থ্য কমে গেছে। ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি বিক্রি করতে পারছে না। এ অবস্থায় অসহায় দুস্থদের ভাতের পাশাপাশি তরকারির চাহিদা পূরণ এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।

গত সপ্তাহে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় ২ হাজার ১শ হতদরিদ্র পরিবারের মধ্যে এসব সবজি বিতরণ করা হয়। এই কার্যক্রম অব্যহত থাকবে।

শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তার মাধ্যমে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত সব পরিবারের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের মাধ্যমে দুস্থদের খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকাসহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেন। এছাড়া রাজশাহী সরকারি হাসপাতালসহ চারঘাট, বাঘা, পবা, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাঝে পিপিই সরবরাহ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ত্রাণের সঙ্গে সবজিও দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০