ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কর্মহীন হকারদের খাদ্য সহায়তা দিলেন শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক:  

কর্মহীন হয়ে পড়া নগরীর হকারদের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।

সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেইলগেট, কালীরবাজার ও চাষাঢ়া সিটি হকার্স মার্কেটের সাড়ে ৩শ’ হকারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

হকার শ্রমিক লীগের সভাপতি রহিম মুন্সি জানান, করোনার জন্য লকডাউনের ২-৩ মাস আগে থেকেই আমরা ফুটপাতে বসতে পারছি না।

এর ওপর আবার বর্তমান পরিস্থিতির কারণে হকাররা পরিবার-পরিজন নিয়ে রীতিমতো মানবেতর জীবনযাপন করছিল। এমপি শামীম ওসমান নিজ উদ্যোগে আমাদের খোঁজ নিয়েছেন এবং প্রায় এক হাজার হকার পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রী দিয়েছেন। আমরা আজ প্রায় সাড়ে ৩শ’ হকারকে দিয়েছি এবং আগামী কয়েকদিনে বাকিদের দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মহীন হকারদের খাদ্য সহায়তা দিলেন শামীম ওসমান

আপডেট সময় ১২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০