ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

চীন থেকে এলো করোনার কিট ও চিকিৎসাসামগ্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

চীন থেকে করোনা ভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিমানবাহিনীর সি-১৩০জে প্লেনে এসব চিকিৎসাসামগ্রী দেশে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ চীন থেকে এসব চিকিৎসাসামগ্রী নিয়ে আসে। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে, করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।

এছাড়া একই প্লেনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাগুলোকে দেওয়ার জন্য আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়।

চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী আনতে শুক্রবার (১৭ এপ্রিল) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

চীন থেকে এলো করোনার কিট ও চিকিৎসাসামগ্রী

আপডেট সময় ০৭:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০