ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নকল নাপাসহ ফার্মেসি মালিক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে ঠান্ডা-জ্বরের ও গলাব্যথার ওষুধের। আবার এসব ওষুধ বিক্রি হচ্ছে বেশি দামে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নাপা, নাপা এক্সট্রাসহ (প্যারাসিটামল) বিভিন্ন নকল ওষুধ বাজারে ছাড়ছে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ।

সোমবার রাতে নকল ওষুধ বিক্রির অপরাধে ঝিনাইদহের শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে বিপুলসংখ্যক নকল ওষুধসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যবসায়ীর নাম গৌতম কুমার বিশ্বাস।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দৈনিক আকাশকে বলেন, করোনাভাইরাসের কারণে জ্বর, ঠান্ডা, কাশি, গলাব্যথার ওষুধের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় ভেজাল ওষুধ বাজারে ছাড়ছে। কিছু অসাধু ফার্মেসি মালিক এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা করছে। গোপন সংবাদে র‌্যাবের একটি দল শেখপাড়ার দয়াল ফার্মেসিতে অভিযান চালায়। অভিযানে নাপা, নাপা এক্সট্রা, সেকলো, প্যানটিক্সস, লুমনাসহ ঠান্ডা, কাশি, জ্বর, মাথাব্যথা ও গলাব্যথার বিপুল নকল ওষুধ ছাড়াও সরকারি বিক্রয় নিষিদ্ধ ওষুধ (বাইরে বিক্রি নিষেধ) জব্দ করা হয়।

মাসুদ আলম আরও জানান, ‘ঢাকার মিটফোর্ডকেন্দ্রিক একটি চক্র দেশে ভেজাল ও নকল ওষুধ ছড়িয়ে দিচ্ছে। এই চক্রের সঙ্গে আটক ব্যবসায়ীর যোগাযোগ ছিল। পুরা সিন্ডিকেটকে ধরার জন্য আমরা কাজ করছি।’

মঙ্গলবার তার বিরুদ্ধে শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নকল নাপাসহ ফার্মেসি মালিক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০