ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে গেল হাজতি

আকাশ জাতীয় ডেস্ক:

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সুজন আলী (২৫) নামে এক হাজতি পালিয়ে গেছেন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের চোখ এড়িয়ে হাতকড়াসহ গ্রিল ভেঙে পালিয়ে যান সুজন আলী।

সুজন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মল্লিকের ছেলে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। করোনার লক্ষণ থাকায় ওই রাতেই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে গেল হাজতি

আপডেট সময় ০২:০০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০