ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাবিলাকে বাংলাদেশ চিনিয়ে ধরাশায়ী করলেন অস্কারজয়ী লেটো

আকাশ বিনোদন ডেস্ক: 

বিশ্বজুড়ে ছড়িয়ে আছে অস্কারজয়ী হলিউড অভিনেতা-সংগীতশিল্পী জ্যারেড লেটোর ভক্ত। করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে হোম কোয়ারেন্টিনে থেকে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে লাইভ ভিডিও আড্ডা মেতে উঠেন তিনি। তার সঙ্গে সে আড্ডায় ভক্ত হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পান বাংলাদেশের অভিনেত্রী সাবিলা নূর।

ভিডিওতে লেটোকে বাংলাদেশ চেনাতে গিয়ে উল্টো তার কাছে ধরাশায়ী হয়েছেন সাবিলা। নিজ দেশকে ছোট করে দেখলেও এই মার্কিন তারকা উচ্ছ্বাসের সঙ্গে সাবিলাকে বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

লাইভ ভিডিও আড্ডার শুরুতে সাবিলার কাছে লেটো প্রশ্ন করেন, কোথা থেকে যুক্ত হয়েছে তিনি। উত্তরে সাবিলা বলেন, ‘আমি বাংলাদেশ থেকে বলছি। আপনি হয়তো বাংলাদেশের নাম শোনোনি? রাইট?’

এমন প্রশ্নের জবাবে লেটো অবাক হয়ে বলেন, ‘তুমি আমাকে কতটা মূর্খ ভেবেছো যে আমি বাংলাদেশকে চিনবো না? আমি অবশ্যই বাংলাদেশ চিনি। প্রত্যেকেই বাংলাদেশকে চেনেন, তুমি যদি না চেনো তাহলে তোমার সমস্যা, বাংলাদেশ একটি জায়ান্ট দেশ। প্রত্যেকেই বাংলাদেশকে চেনেন।’

এমন উত্তরে অপ্রস্তুত হয়ে সাবিলা আবার বলেন, ‘বাংলাদেশ জায়ান্ট দেশ নয়, এটি ভারতের পাশের একটি দেশ।’

এবার অনেকটা বিরক্তি নিয়ে এই মার্কিন তারকা বলেন, ‘বাংলাদেশকে খুব ভালো করেই চিনি, এটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ যথেষ্ট বড় একটি দেশ। আয়ারল্যান্ড, বার্মা, ভুটানের চেয়ে বড় দেশ। এটা ঠিক, বাংলাদেশ ও ভারতের মধ্যে মিল আছে। তোমাদের ওখানে ডাল, নানরুটি পাওয়া যায়!’

এরপর এই পশ্চিমা তারকা ভিডিও আড্ডা থেকে সাবিলাকে বিদায় জানান। সেই ভিডিও দেখেছেন লাখ লাখ দর্শক।

নিজ দেশ সম্পর্কে এমন ধারণা রাখায় সাবিলাকে নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন।

জ্যারেড লেটো ২০১৩ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ সিনেমার জন্য অস্কার জয় করেন। এই সিনেমায় লিঙ্গ পরিবর্তনকারী নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এছাড়াও তিনি গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

সাবিলাকে বাংলাদেশ চিনিয়ে ধরাশায়ী করলেন অস্কারজয়ী লেটো

আপডেট সময় ১১:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০