ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

এবার এটিএন নিউজের সাংবাদিক করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসায় আরও ২০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রবিবার এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এটিএন নিউজের একজন রিপোর্টার দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন।

কিন্তু চারদিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআর-এ যোগাযোগ করে নমুনা সংগ্রহের পর করোনা পজেটিভ পাওয়া যায়।

ওই সাংবাদিকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব টেলিভিশন প্রতিষ্ঠানটি বহন করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই সাংবাদিক পজেটিভ নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে কথা বলে যে তিনদিন অফিস করেছেন সেই সময় যাদের সাথে কাজ করেছেন বা মিশেছেন, তার তালিকা করে রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিওসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সহকর্মী আক্রান্ত হলে চ্যানেলটি অন্যরা মানসিকভাবে চাঙা রয়েছে জানিয়ে বিবৃতিতে মুন্নি সাহা বলেন, একজন সহকর্মীর করোনা সংক্রমণের খবরে মন খারাপ হলেও এটিএন নিউজের কর্মীদের মনোবল চাঙা আছে। বাকি সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে সর্বাত্মক লড়াই চলছে, সে লড়াইয়ে সাহসের সঙ্গেই এটিএন নিউজের কর্মীরা মাঠে আছে এবং থাকবে।

প্রসঙ্গত, এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক ফটোসাংবাদিক এবং যমুনা টেলিভিশনের এক রিপোর্টার করোনায় আক্রান্ত হন। এছাড়া একটি দৈনিকের এক সাংবাদিকও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

এবার এটিএন নিউজের সাংবাদিক করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৬:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০