ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকায় প্রতি তিন দিনে একটি ধর্মীয় বিদ্বেষের ঘটনা ঘটছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকায় ধর্মীয় বিদ্বেষের ঘটনা ক্রমশ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই এমন বিদ্বেষের ঘটনা বাড়তে থাকে। ২০১৫ সাল থেকে গড়ে প্রতি তিন দিনে একটি মসজিদ বা ইসলামিক স্থাপনা লক্ষ্য করে বিদ্বেষের ঘটনা ঘটছে।

নাগরিক অধিকার সংগঠন কেয়ার-এর দেওয়া তথ্যমতে দেখা গেছে মসজিদ এবং ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে এমন বিদ্বেষের ঘটনা ২০১৫ সাল থেকে একই তালে রয়েছে। সেন্টার অন আমেরিকান ইসলামিক রিলেশনস ২০১৩ সাল থেকে এমন বিদ্বেষের ঘটনা নিয়ে জরিপ চালিয়েছে। দেখা গেছে এসব বিদ্বেষমূলক কর্মকাণ্ডে উপাসনাকারীদের জীবন হানির হুমকির ঘটনাই বেশি। অনেক ছোটখাটো ঘটনাই অগোচরে থেকে গেছে। নাগরিক অধিকার সংগঠনের পক্ষ থেকে শুধু পুলিশ রিপোর্ট হয়েছে, এমন বিদ্বেষমূলক ঘটনাকেই জরিপ বিশ্লেষণে উল্লেখ করেছে।
২০১৫ সাল থেকে তথ্য পাওয়া ২৭০টি ঘটনার মধ্যে ২২১টি বিদ্বেষের ঘটনার বিবরণ সরকারিভাবে প্রাপ্ত।
কেয়ারের সমন্বয়ক জায়নাব আরিন বলেছেন, নির্বাচনের বছরে বা কোথাও জঙ্গি হামলার সংবাদ প্রচারের পর এমন বিদ্বেষমূলক হালার ঘটনা বেশি ঘটতে দেখা গেছে। অরল্যান্ডোতে ব্যক্তিবিশেষের জঙ্গি হামলার পর বাঁ ২০১৫ সালে প্যারিসে জঙ্গি হামলার পর আমেরিকায় মসজিদ বাঁ ইসলামিক স্থাপনায় বেশি হামলার ঘটনা ঘটেছে বলে তিনি তাঁর বিশ্লেষণে দেখিয়েছেন।

সেন্টার অন আমেরিকান ইসলামিক রিলেশনস তাদের জরিপে পুলিশের কাছে করা বিদ্বেষমূলক ঘটনা এবং ব্যক্তিবিশেষের সঙ্গে কথা বলে তথ্য সন্নিবেশিত করেছে। তারা বলেছে, অনেকেই নানা কারণে এসব বিদ্বেষমূলক ঘটনার রিপোর্ট করছেন না। ফলে এ নিয়ে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা দুরূহ হয়ে উঠেছে। সেন্টার অন আমেরিকান ইসলামিক রিলেশনস মনে করে ইসলামিক সেন্টার এবং মসজিদে হামলার ঘটনা বেড়েছে এবং তা ক্রমবর্ধমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকায় প্রতি তিন দিনে একটি ধর্মীয় বিদ্বেষের ঘটনা ঘটছে

আপডেট সময় ০৬:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭