ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

আফগানিস্তানে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূণ্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। তাই সন্ত্রাসীদের সে সুযোগ না দিতে আফগানিস্তান থেকে সেনা সরানো হচ্ছে না। বরং আরও বাড়ানো হবে।

তিনি জানান, তার প্রাথমিক ইচ্ছা ছিল আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেয়া। কিন্তু পরে তিনি ইরাক থেকে সেনা সরিয়ে নেয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেন। সোমবার ভার্জিনিয়ায় ফোর্ট মাইয়ার সেনা ঘাঁটি থেকে তিনি ওই ভাষণ দেন। খবর বিবিসির

সেনা ঘাঁটিতে দেয়া এই বক্তব্যে খুব বড় ঘোষণা আসবে বলা হলেও, আফগানিস্তানে মার্কিন কৌশলের বিস্তারিত কী হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি বলেন, কিছু শর্তের ভিত্তিতে তারা কৌশল নির্ধারণ করবেন, তবে সেনা সরিয়ে নেয়ার কোনো সময়সীমা তিনি ঘোষণা করা হবে না।

যদিও ট্রাম্প বলেছেন এটা কোনো ‘ফাঁকা বুলি’ নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

আফগানিস্তানে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় ০১:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭