ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানি তেলের বিকল্প অসম্ভব: আমেরিকাকে ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে অন্য কোনো দেশ হতে সে শূণ্যস্থান পূরণ করা অসম্ভব ব্যাপার বলে আমেরিকাকে জানিয়েছে ভারত। সেক্ষেত্রে কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই ইরান থেকে তেল আমদানির অনুমতির দেয়ার কড়া দাবি জানিয়েছে দেশটি। ভারতের প্রভাবশালী ‘হিন্দুস্তান টাইমস’ এ খবর দিয়েছে।

বুধবার ভারতসহ ১০টি দেশের জন্য ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে ছাড়ের মেয়াদ শেষ হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান থেকে তেল কেনার বিষয়ে কাউকে আর ছাড় দেয়া হবে না। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কোনো দেশ তেল কিনলে সেই দেশকেও নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।

হিন্দুস্তান টাইমস আজ (মঙ্গলবার) বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, নয়াদিল্লির বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেয়া ছাড়াই ইরান থেকে তেল আমদানির সুযোগ দিতে হবে। এ সময় তিনি পম্পেওর কাছে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখা করেন। তিনি বলেন, ইরান থেকে ভারত প্রতি বছর দুই কোটি ৩৫ লাখ টন তেল আমদানি করে, এই বিশাল তেলের ঘাটতি অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানি তেলের বিকল্প অসম্ভব: আমেরিকাকে ভারত

আপডেট সময় ১১:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯