ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফর্মে ফেরার আভাস দিলেন বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ।

বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই না হওয়ায় তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ইনজুরিগত কারণে খেলা থেকে ছিটকে থাকার মাশুল গুনতে হয়েছে তাকে। তাছাড়া ইনজুরি কাটিয়ে ২২ গজে ফিরে নিজের জাত চেনাতে ব্যর্থ হয়েছেন তিনি।

যদিও এক্ষেত্রে সে সময়টুকুও পাননি তাসকিন। তবে চলতি প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার পারফরম্যান্স অনেকটাই হতাশ করেছিল ক্রিকেটবোদ্ধাদের।

সেদিন উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমে বল হাতে খুব খরচে হয়েছিলেন তাসকিন। পাঁচ ওভার বল করে ৩৬ রান খরচ করে বসেন। উইকেটেরও দেখা মেলেনি সেদিন।
বিশ্বকাপের টিকিট না মেলায় সবার সামনেই কেঁদেছিলেন তাসকিন।

এমন পরিস্থিতিতে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, খেলার মধ্যেই থাকো। এখনও সব আশা শেষ হয়ে যায়নি। মন খারাপ করার কিছু নেই। সুযোগ এসেও যেতে পারে।

বিসিবিপ্রধানের সেই ভরসাতেই যেন জ্বলে উঠলেন তাসকিন। মাঠে নেমে পুনরায় নিজের সেরা ছন্দের আভাস দিলেন তিনি। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ইনিংস একাই গুঁড়িয়ে দিলেন ২৪ বছর বয়সী এই পেসার।

আজ বিকেএসপির মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২০৫ রানে অলআউট হয়েছে প্রাইম দোলেশ্বর।

সর্বোচ্চ রান সংগ্রাহক সৈকতসহ সাঈফ হাসান, তাইবুর পারভেজ ও অধিনায়ক মার্শাল আইয়্যুবকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন। ৯ ওভারের স্পেলে ৫৪ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেছেন।

দলের পক্ষে সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ উইকেটগুলোর বিদায় হয় তাসকিনের বলিং তোপে পড়েই।

তাসকিন ছাড়াও মোহাম্মদ শহীদ ৩ এবং রিশি ধাওয়ান ২টি উইকেট নিয়েছেন।

তাসকিনের এই ফিরে আসা যেন তার ফিটনেস ফিরে পাওয়ারই বড় ধরনের ইঙ্গিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ফর্মে ফেরার আভাস দিলেন বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া তাসকিন

আপডেট সময় ১০:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯