ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আবদুস সামাদ (৬৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অন্তত সাতজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৫

আপডেট সময় ০২:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮