ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নির্বাচনী পরিবেশে অসন্তোষ, ইইউর হস্তক্ষেপ চায় আইডিসি-সিডিআই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ চেয়েছে আইডিসি-সিডিআই, যা সেন্ট্রিস্ট ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল নামে বিশ্বব্যাপী পরিচিত।

এক বিবৃতিতে দলটি বিএনপিকে নিজেদের ‘সিস্টার পার্টি’ হিসেবে অভিহিত করে বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রাজনীতিকরণ, পক্ষপাত এবং আইনশৃঙ্খলা বাহিনীর নানা কর্মকাণ্ডের ‘জোরালো’ সমালোচনা করেছে।

তারা বলছে, নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে দণ্ড দিয়ে কারাগারে রাখা হয়েছে।

একইসঙ্গে বিরোধী মতের নেতাকর্মীদের দমনে সংসদে সাম্প্রতিক পাস হওয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন এবং র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে বলেও দলটির অভিযোগ।

বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ রয়েছে। এরই মধ্যে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে, প্রার্থী বাছাইয়ের পর দলগুলোর মধ্যে শুরু হবে ভোটের তোড়জোড়।

বিবৃতিতে বেশ কিছু দাবি তুলে ধরে আইডিসি-সিডিআই ইইউয়ের হস্তক্ষেপ চেয়েছে।

তারা বলেছে, তারা চায় তফশিল ঘোষণার পর যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, হত্যার শিকার হয়েছেন সে বিষয়ে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বাংলাদেশকে কোনো বার্তা দেয়া হোক।

আমরা ইইউ’র কাছে আহ্বান জানাই, সংস্থাটি যেন অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বার্তা দেয়।

একই সঙ্গে ইইউ থেকে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোরও আহ্বান জানিয়েছে আইডিসি-সিডিআই।

বিবৃতিতে ইইউর উচ্চ প্রতিনিধিদলকে নির্বাচনকালীণ সময়ে বাংলাদেশে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আইডিসি-সিডিআই প্রতিনিধি দলের সাক্ষাতের পথ উন্মুক্ত করতে কূটনৈতিক আলোচনা চালানোর জন্য ইইউ’র কাছে আহ্বান জানিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনী পরিবেশে অসন্তোষ, ইইউর হস্তক্ষেপ চায় আইডিসি-সিডিআই

আপডেট সময় ১২:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮