ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’

অাকাশ জাতীয় ডেস্ক:

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’। এমন বার্তার একটি সুইসাইট নোট লিখে খুলনায় আত্মহত্যা করেছেন ইস্মিতা ম-ল নামে এক কলেজ শিক্ষিকা। সোমবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ইস্মিতার মরদেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘মরদেহের পাশ থেকে একটি সুইসাইট নোট পাওয়া গেছে। সেটার ভাষ্য থেকে ধারণা করা হচ্ছে, ইস্মিতা আত্মহত্যা করেছেন।’

নিহত ইস্মিতা খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামের অশ্মিনী ম-লের মেয়ে। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষিকা ছিলেন।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইস্মিতার সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন তার বোন সুস্মিতা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স। রাত আটটার দিকে সুস্মিতা বাড়িতে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। কিছুক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ইস্মিতার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

যা লেখা ছিল সুইসাইট নোটে

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার পোস্টমর্টেম করো না। আমার মরদেহের যে অঙ্গগুলো কাজে লাগে তা আমি ২৫০ বেড হাসপাতালে দান করে গেলাম। আমার টাকা-পয়সাগুলো মাকে দিয়ে গেলাম। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। ইতি তোমার অবাধ্য মেয়ে। বি. দ্র. শান্ত মাথায় মৃত্যুর পথ বেছে নিলাম। সবাইকে ক্ষমা করে গেলাম। ’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’

আপডেট সময় ০৬:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮