ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন উভয়স্তরে ইংরেজি বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে।

প্রতিটি পরীক্ষার মোট সময় আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন।

প্রাথমিক সমাপনীতে তিন হাজার ৬৩ ও ইবতেদায়িতে ২৩১ জনসহ মোট তিন হাজার ২৯৪ বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেয়। সারা দেশে সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে।

প্রাথমিক সমাপনীতে বাকি বিষয়ের মধ্যে আগামীকাল বাংলা পরীক্ষা আছে। এ ছাড়া ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতেও আগামীকাল বাংলা পরীক্ষা। ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ বিষয়ে পরীক্ষা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

আপডেট সময় ০১:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮