ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান

যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ছয়

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে এলাকায় একটি বস্তিতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তাহসিন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তারা হলেন, আতরজান (৬৫), তার ছেলে সুমন (৪০), সুমনের স্ত্রী সাজুলি (৩০), সুমনের ছেলে নিশাদ (১৫), তাদের প্রতিবেশী আলমগীর (৩০) ও কাজলি (২৪)।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল পৌনে আটটার দিকে একটি বস্তিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ওই বস্তির তিনটি ঘরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তাহসিন নামের এক শিশু মারা যায়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দগ্ধ সুমন ও তার স্ত্রী সাজুলিসহ দগ্ধরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন। তারা ধলপুরের ১৪ নম্বর আউটফলের আয়নালের বস্তিতে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বার্ন ইউনিটের চিকিৎসকদের ভাষ্যমতে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার ঢাকা টাইমসকে বলেন, ‘আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম আগুন নেভাতে। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। শিশুটির মরদেহ আমরা দেখেছি। তবে দগ্ধ ছয়জনকে তার আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার

যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ছয়

আপডেট সময় ০৩:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮