ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজস্ব ফাঁকি রোধ করবে ‘বেনাপাস’

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজস্ব ফাঁকি রোধ ও আমদানি-রফতানি বাণিজ্যকে আরও গতিশীল করতে ‘বেনাপাস’ নামে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে বেনাপোল কাস্টমস হাউস।

সফটওয়্যারটি ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন এ সফটওয়্যার উদ্ভাবনে জাতীয় রাজস্ব বোর্ড বুধবার বেনাপোল কাস্টমস হাউসকে পুরস্কৃত করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায়, অংশীজনের সমর্থন ও বেনাপোলীয় উৎসাহে এ অগ্রযাত্রা। রাজস্ব ফাঁকি রোধ ও আমদানি-রফতানি বাণিজ্যকে আরও গতিশীল করতে ‘বেনাপাস’ নামে সফটওয়্যারটি উদ্ভাবন করেছে বেনাপোল কাস্টমস হাউস। সফটওয়্যারটি ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সফটওয়্যার সব কাস্টমস স্টেশন ও হাউসে ছড়িয়ে দিতে বলা হয়েছে। বেনাপাস নির্মাতাদের নগদ পুরস্কার ও বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি।

এ সময় অনুষ্ঠানে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সগর্বে এ পুরস্কার তুলে দেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর হাতে। ঢাকার কাস্টমস ও কর বিভাগের সব কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার ও সহকারী কমিশনারসহ এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বেনাপাসের জন্য এটি বড় স্বীকৃতি। বাণিজ্যসেবায় বেনাপোল কাস্টম হাউস কাজ করছে। বণিক, বাণিজ্য ও বেনাপোলবাসীর কল্যাণে গত এক বছরে বহু সংস্কার উদ্ভাবন হয়েছে। গত মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জয়েন্ট গ্রুপ অব কাস্টমসের মিটিংয়ে এ সফটওয়্যারটি প্রশংসিত হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে সংস্কার ও বহিরাগতমুক্তকরণ, কার্গো ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন, সুপেয়পানি, সভাকক্ষ, দ্রুত রাজস্ব আদায়ের পদ্ধতি, পণ্য পরীক্ষণ, পণ্যজট, ট্রাকজট, ফোল্ডার চালু, শুল্কায়ন গ্রুপ বিভাজন, বাইপাস সডক চালু, করা হয়েছে। এটি এখন দেশে-বিদেশে প্রশংসা পাচ্ছে।

যুগ্ম কমিশনার আমিমুল ইহসানের নিবিড় সম্পৃক্তিতে প্রায় ১০ মাস আগে ‘বেনাপাস’ সফটওয়্যার নিয়ে কাজ শুরু হয়। কমিশনারের পরিকল্পনা ও একদল সফটওয়্যার কর্মী। প্রথম দিকে অনেক অসম্ভতার চোখ রাঙানি। যুগ্ম কমিশনার শাকিলা পারভীন, এসি সাঈদ রুবেল, এসি উত্তম চাকমা, আরও, এআরওর একটি দল, প্রকৌশলী হাসিবুর রহমান ও চ্যানেল আই প্রযোজক হানিফের নিবেদিতপ্রাণ দল এটি নিয়ে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজস্ব ফাঁকি রোধ করবে ‘বেনাপাস’

আপডেট সময় ১০:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮