ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে গ্রামে পুরুষের দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক!

আকাশ নিউজ ডেস্ক:

সাধারণত বিয়ে সবাই একবারই করেন। তবে অনেক ক্ষেত্রে কেউ কেউ একাধিক বিয়ে করে থাকেন। তবে তা বাধ্যতামূল নয়। তবে এবার আপনাদের বাধ্যতামূলক দ্বিতীয় বিয়ের কথা জানাবো।

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর। বারমেঢ় জেলার এই গ্রামের প্রত্যেক পুরুষেরই দুবার বিয়ে বাধ্যতামূলক। কেউ ইচ্ছা করলেও এই রীতি বদলাতে পারবে না। দ্বিতীয় বিয়ের কারণে সামাজিক বা আইনগত সমস্যা হয় না এই গ্রামে।

তবে কেন এই দ্বিতীয় বিয়ে? আসুন জেনে নেই এর কিছু কারণ।

গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। গ্রামটি মূলত মুসলিম অধ্যুষিত। রয়েছে কম বেশি ৭০টি পরিবার। গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই নাকি পরম্পরাগতভাবে বিয়ে নিয়ে এই রীতি মেনে আসছে।

এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যত জন পুরুষ বিয়ে করতেন, তাদের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হত না। তাই দ্বিতীয় বার বিয়ে করতে হত। সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসত।

বহুকাল ধরে এমন ঘটনাই ঘটছে। তার পর সেটাকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসীরা।

যদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউই। গ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে। দ্বিতীয় বার বিয়ে করাটাকে তাই এই গ্রামে শুভ বলেই মনে করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে গ্রামে পুরুষের দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক!

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮