ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্টে এটাই বাংলাদেশের স্বাভাবিক পারফরম্যান্স: নাফীস

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাম্প্রতিক বছরগুলোতে সীমিত ওভারের ক্রিকেটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে সেভাবে উন্নয়ন হয়নি। যে কারণে টেস্টের মতো অভিজাত ক্রিকেটে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা।

এজন্য টেস্ট ক্রিকেট নিয়ে পরিকল্পিতভাবে এগোনোর পরার্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস।

সবশেষ তিন টেস্টের ছয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ ১৪৩, ১৬৯, ১৪৯, ১৬৮, ৪৩, ১৪৪ রান। গত ১৮ বছর টেস্ট ক্রিকেট খেলেও সেভাবে উন্নয়ন করতে পারেনি বাংলাদেশ। এত কিছুর পরও নাফীস বলছেন, কয়েকটা টেস্ট এমন যেতেই পারে। তাই বলে বাংলাদেশ এতটা দুর্বল নয়।

সিলেটের ঐতিহাসিক টেস্টে (১৫১ রানে) বাজেভাবে পরাজিত হওয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টে মিরপুরে ঘুরে দাঁড়িয়েছে। রোববার শুরু হওয়া মিরপুর টেস্টে ২৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ, মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে ৫ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে। ১৬১ রান কফেরে ফেরেন মুমিনুল। ১১১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিক।

টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে শাহরিয়ার যুগান্তরকে বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশ যেভাবে খেলেছে এটাই বাংলাদেশের আসল রূপ। আমরা হয়ত সিলেটে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। সিলেটের মতো কিছু ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সেটা বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স নয়। আজকে বাংলাদেশে যেভাবে খেলেছে এটাই বাংলাদেশের স্বাভাবিক পারফরম্যান্স। আমি আশা করি বাংলাদেশ এই পারফরম্যান্স বজায় রাখবে।

নাফীস আরও বলেন, আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক উন্নতি করেছি। আমরা যদি টেস্টেও পরিকল্পনা মতো খেলতে পারি তাহলে উন্নয়ন সম্ভব। আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দিষ্টভাবে টেস্ট নিয়ে আরও বেশি চিন্তা করবে। তাহলে ওয়ানডের মতো টেস্টেও বাংলাদেশ ভালো করবে ইনশাআল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্টে এটাই বাংলাদেশের স্বাভাবিক পারফরম্যান্স: নাফীস

আপডেট সময় ১২:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮