ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কারাগার এখন সরকারের ব্যক্তিগত খোঁয়াড়: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধী নেতাকর্মীদের ওপর প্রতিশোধ গ্রহণে কারাগারকে সরকার ব্যক্তিগত খোঁয়াড় হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে বিনা কারণে নিপীড়ন করার জন্য দেশের কারাগারগুলো এখন শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের ব্যাক্তিগত খোঁয়াড়ে পরিণত হয়েছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতেই নিম্ন আদালত পার্টি ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা প্রয়োজনে রক্ত দেবে উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে উত্তাল আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করবেই।

রিজভী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম চালাচ্ছে। এজন্য আগামী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার বা নির্বাচনী মাঠ সমতল করার কোনো গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই।

ভোটারদের মুড অফ মন্তব্য করে রিজভী বলেন, একতরফা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে কমিশন তফসিল ঘোষণা করেছে। এই ঘোষণায় সারাদেশের ভোটারদের মুড-অফ, দেশের জনগণ নির্বিন্ন ও হতাশ।

সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, প্রাণী হত্যা করার পর আদিম বন্য উৎসবের ন্যায় এখন গণতন্ত্ হত্যার উৎসব চলছে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ অর্থই হচ্ছে-স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার বারোটা বেজে যাওয়া। সন্ত্রাসীদের দূর্গ আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক অবাধ নির্বাচনে বিশ্বাস করে না।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা উল্লেখ করে রিজভী বলেন, তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, আবার তারাই সংবিধান থেকে সেটি মুছে দিয়েছে। কোনো আধুনিক সভ্য রাজনৈতিক দল একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের বখাটে আচরণ করতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

কারাগার এখন সরকারের ব্যক্তিগত খোঁয়াড়: রিজভী

আপডেট সময় ০২:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮